শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

রাঙামাটি সাজেকে আধিপত্য বিস্তারের লড়াই, গুলিবিদ্ধ স্কুলছাত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

রাঙামাটি সাজেকে আধিপত্য বিস্তারের লড়াই, গুলিবিদ্ধ স্কুলছাত্রী

শাহ্ জালাল সুমন – রাঙ্গামাটি

রাঙামাটি পাহাড়ে আধিপত্য বিস্তারের লড়াই, গুলিবিদ্ধ স্কুলছাত্রী…..
পাহাড়ে আধিপত্য বিস্তারের পুরোনো লড়াইয়ে ফের রক্ত ঝরলো সাজেকে; এবার সশস্ত্র দুই গ্রুপের বন্দুকযুদ্ধের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়েছে ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং চাইল্যাতলী এলাকায় এ সংঘাতের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিশুর নাম সঞ্জিতা ত্রিপুরা। সে মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে এবং স্থানীয় মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের জেরেই সকালে দফায় দফায় ব্যাপক গোলাগুলি শুরু হয়। দুই পক্ষের ছোড়া এলোপাতাড়ি গুলির মধ্যে পড়ে সঞ্জিতার বাম হাতে গুলি লাগে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে জরুরি ভিত্তিতে শিশুটির হাত থেকে গুলি বের করা হয়।

এদিকে, শিশু গুলিবিদ্ধ হওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, পাহাড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি ও ক্ষমতার লড়াইয়ের কারণে সাধারণ মানুষ ও শিশুদের জীবন হুমকির মুখে পড়ছে। এতে সাজেকের পর্যটন খাত ও নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে দাবি করে তারা অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং শিশু সঞ্জিতার সুচিকিৎসা ও পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল জানান,বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত রয়েছে। ঘটনার পরপর এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews