শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট

নাসির উদ্দীন গাজী – খুলনা বিভাগীয় ব্যুরো

খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট
গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড। লিকুইড সরবরাহে ঘাটতির কারণে গত কয়েকদিন ধরে খুলনার বাজারে এলপিজি বোতলের ব্যাপক সংকট দেখা দেয়। বেশি দাম দিলেই গ্রহক পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে গ্যাস। এমনও অভিযোগ রযেছে। গতকাল নগরীর কয়েকটি এলাকা ঘুরে এমন তথ্য পাওয়া যায়। গ্যাস না পাওয়ার কারণে খুলনার কয়েকজন ব্যবসায়ী ফুয়েলপাম্প থেকে বোতল রিফিল করে তা বাজারজাত করছেন। এতে একদিকে রয়েছে দুর্ঘটনা হওয়ার শঙ্কা অন্যদিকে গ্রাহকরা ওজনে কম পাচ্ছেন।

গত ২ সেপ্টেম্বর ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেন সরকার। কিন্তু কয়েকদিনের লিকুইড সরবরাহে ঘাটতির কারণে বর্তমানে খুলনার ব্যবসায়ীরা গ্রাহক পর্যায়ে বসুন্ধরা ১২ কেজি ওজনের একটি সিলিন্ডার ২ হাজার ২০০ টাকায়। পাশাপাশি যমুনা ১ হাজার ৮০০ টাকা, ক্লীনহীট ১ হাজার ৮০০ টাকা, আই গ্যাস ১ হাজার ৮৫০ টাকা, ওমেরা ১ হাজার ৯০০ টাকা এবং সেনা ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।

নগরীর আহসান আহমেদ রোডের ব্যবসায়ী মোঃ আনিস বলেন, চাহিদার তুলনায় কম গ্যাসের বোতল দিচ্ছে কোম্পানিরা। যা দিচ্ছে তা থাকছে প্রয়োজনের তুলনা অপ্রতুল। দুইদিন আগে একশ’ বোতল গ্যাস পেয়েছেন এ ব্যবসায়ী। ক্ষোভ প্রকাশ করে বলেন, যে গ্যাস পাচ্ছি তা দিয়ে পাইকারী ব্যবসা চালানো দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

অপরদিকে রূপসার এক ব্যবসায়ী বলেন, খুলনাসহ সারা দেশে চলছে গ্যাসের সংকট। ঢাকার ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য বিভিন্নস্থান থেকে কম দামে গ্যাস কেনার জন্য ছুটে বেড়াচ্ছে। গত দুইদিন আগেও আমার কাছে ঢাকা থেকে এক ব্যবসায়ী গ্যাস ক্রয়ের জন্য আসেন। কিন্তু অধিক মুনাফার কথা চিন্তা না করে তাকে ফিরিয়ে দেই।

নগরীর বাগমারা এলাকার গ্যাস ব্যবসায়ী রহিম বলেন, গ্যাস তৈরি প্রধান উপকরণের একটি বৃহৎ অংশ কাতার থেকে আসত। কিন্তু বর্তমানে সেখান থেকে এ উপাদান আসছেনা। দেশের সরকার যদি বিকল্প কোনো উৎস না পায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

টুটপাড়া এলাকার ব্যবসায়ী নুর আলম বলেন, দেশে ৫টি কোম্পানির গ্যাস আমদানির এলসি আছে। বাকী ৩২ কোম্পানির এলসি নেই। ফলে এ ৫টির কাছ থেকে অন্যান্য কোম্পানিরা তাদের কাছ থেকে ধারদেনা করে চলছে।

এদিকে খুলনার এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, গ্যাস না পাওয়ার কারণে একটি কোম্পানির প্রতিনিধিরা রাতের আধারে ফুয়েল পাম্পে গিয়ে বোতলে গ্যাস রিফিল করছেন। এতে একদিকে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে অন্য দিকে গ্রাহকরা পরিমানে কমও পাচ্ছেন।

টুটপাড়া বাসিন্দা শুকুর আলী বলেন, সরকারের নির্দেশকে উপেক্ষা করে ব্যবসায়ীরা বর্ধিত দরে গ্যাস বিক্রি করছেন। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দরের থেকে অতিরিক্ত আরও ৪০০-৫০০ টাকা দিয়ে গ্যাস কিনছেন সাধারণ মানুষ। তিনি ৪-৫টি দোকান ঘুরে ১ হাজার ৯০০ টাকা এক বোতল গ্যাস পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews