শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনা-প্রতিনিধিঃ মোঃ রফিকুল ইসলাম

কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন…
খুলনার কয়রায় বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মোঃ আরাফাত হোসেন নামের এক ব্যক্তি। তিনি উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত মোহাম্মদ আলী বাউলিয়ার ছেলে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্যে মোঃ আরাফাত হোসেন বলেন, গত ৪ অক্টোবর একই গ্রামের মজিবর শেখের ছেলে বিলাল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ছাড়া বাড়িঘর ভাংচুরের যে অভিযোগ করা তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। 

প্রকৃত ঘটনা হলো, ওই সম্পত্তি আমাদের পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত। আমরা সহ একই এলাকার হুদা গাইনের ছেলে মানিরুজ্জামান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসিতেছি।
সংবাদ সম্মেলনে 
তিনি আরও বলেন, ওই সম্পত্তির ওপর নতুন করে আমরা দোকানপাট নির্মাণ করেছি। দোকান নির্মাণের সময় বিলাল হোসেন আমাদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করেন। তার দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে হয়রানী করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আমরা উক্ত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে আরাফাত হোসেন সংশ্লিষ্ট সকলের কাছে বিষয়টি যাচাই করে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews