শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

এ সুর তোমার জন্যে

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

এ সুর তোমার জন্যে

কবি: মনোয়ার হোসেন রতন

এ সুর তোমার জন্যে
জীবনের পথ পরিক্রমা দ্বন্দ্বময়।
গদ্যময় জীবনটা ছন্দময়!

অনুযোগ আর অভিযোগে।
প্রাপ্তি অপ্রাপ্তির জ্যামিতিক জীবনের শেষ বিন্দু রেখায় এসে
মানুষ দেখে-
সে একা-বিচ্ছিন্ন দ্বীপের মতো-
মেঘের মতো;
একাকী ভেসে বেড়ায়-
হৃদয় ভূমির মধ্য সাগরে!

এখানে ভাগ্য নিয়ন্ত্রিত, জীবন অনিয়ন্ত্রিত!

তবুও মানুষ মুখরিত জীবনের সুর বাঁধে,
বীণার তারের মতো-সে সুর তোমার জন্যে;
অনন্ত ঝরনার জলে-
বিস্ময়কর আলোকে;
স্বপ্নময় আলোর জ্যোতি-

যদি কখনো অন্ধকারে
কালো মেঘের গহব্বরে ছেয়ে যায়-
তখন বিস্তৃত দিগন্ত রেখায় এসে
একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলবে-

আমি এখনো পরাজিত হইনি।

মানুষ চিরদিন পরাজিত হয় না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews