শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

স্মৃতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

স্মৃতি

কবি মনোয়ার হোসেন রতন

স্মৃতি
স্মৃতি ছিলো!
স্মৃতির ভেতরে ভুবন ভাসানো একটা ‘নদী’ ছিলো।
নীল বেদনার ধ্বনি তুলে সে আজ হারালো কোথায়!

মৃত অতীত।
জীবন্ত পৃথিবীর মানুষগুলোর মতো সজীব।

কান পেতে রাখলে শুনতে পাই।
শুনতে পাই দূর বহুদূর থেকে-
সুর সঙ্গীতের মূর্ছনা।

সেই হারানো সুর,
হারানো গানের পঙক্তি-
‘পদ্মার ঢেউ রে’
জগৎটাকে, কি যেন একটা অমরতা দান করে।

উচ্চকিত উচ্ছ্বসিত কলকণ্ঠ
আর সুরের আনন্দ ধ্বনির মধ্যে
আমি এখনো টের পাই,
কোথায় যেন এক বিষন্নতা
আর নৈঃশব্দতা।

হারানো দিনের আবেগে জ্বলা
সুতীব্র মুহূর্তগুলো থেকে
জন্ম নিয়েছে আমার ‘স্মৃতি’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews