
সুখের বিয়োগে শূন্য আমি
—————————————
কোহিনূর আক্তার
————-
কি পেয়েছি আর কি পাইনি
তার হিসেব কোথাও করিনি ।
হৃদয়ের মহাসাগরে উদারতার
স্বর্ণতরী দিয়েছি জুড়িয়ে ।
সবার সুখ কিনতে গিয়ে
ফিরতে হয়েছে দুঃখ নিয়ে ।
দীর্ঘ পথের পথিক হয়ে
পাথর হয়েছি ক্লান্তি সয়ে ।
পাই না তো আর কারও দেখা,
অসুস্থ শরীরের বড়ই একা,
সবাই বলে এই নাকি ন্যাকা !
কেউ কি আছে খোঁজ নেবার?
কেউ কি আছে একটু সহানুভূতি দেবার?
নিভু প্রদীপে আমার সন্ধ্যা সাঁঝ,
কী করে খুঁজব সুখের মহাতাজ!
অন্ধ আমি ছুঁয়ে দেখি অশ্রুপ্রপাত,
কী করে দেখব তৃষ্ণার্ত প্রভাত !
ভারী হয়ে গেছে পা দু’খানি,
চলতে পারি না, লাঠিতে ভর
নিয়তিকে মানি ।
রক্ত আমার অনেক বড় পরিচয়,
তাদের কাছে ছোট ছোট আবদারে
অসহ্য আমি, লাগে যে অনেক ভয়।
ফোঁটা ফোঁটা রক্ত বেচে কিনেছিলাম
তাদের মহাজয় ।
আমি না হয় দূর থেকে শুনে গেলাম
তাদের বড় পরিচয় ।
——————-
কোহিনুর আক্তার